বছরে ১০টি বিদেশি সিনেমা আমদানি হলে বাংলাদেশি সিনেমার মান বাড়বে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের এমন উদ্যোগের ফলে দেশে হলের সংখ্যাও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় সিনেমার মান আরও বৃদ্ধি করতে হবে। দেশে ১৪৬টি সিনেমা হল খুলেছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন দাবির কথা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আইকে