ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে যাওয়ার পর পশ্চিম লিবিয়ার বিভিন্ন শহরের কাছে অন্তত ৫৭টি মরদেহ উপকূলে ভেসে এসেছে বলে একজন উপকূলরক্ষী কর্মকর্তা এবং একজন সাহায্যকর্মী জানিয়েছেন।
এদিকে আগামী দিনগুলোতে আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিম ত্রিপোলির সাবরাথায় অবস্থানরত রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী।
আইকে