গত সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্বনেতারা।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা, জাপানের সম্রাট নারুহিতো, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান।
এসব অভিনন্দন বার্তায় বিদেশি নেতারা বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন।
আইকে