‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ (One Earth, One Health) শিরোনামে একটি সেমিনারে অংশ নিতে ভারত সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লি গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন স্বাস্থ্যমন্ত্রী।

সেমিনারে অংশ নিতে এসময় মন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত দিল্লির প্রগতি ময়দানে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে সেমিনারটি।

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশসহ বিশ্বের ৭০ টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবে।

আগামী ২৯ এপ্রিল সম্মিলন শেষ করে রাতে দেশে ফেরার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের।

আইকে