মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াতের মরদেহ রাখা হয়। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এর আগে, ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পঙ্কজ ভট্টাচার্যকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে শেষকৃত্য সম্পন্নের জন্য মরদেহ পোস্তগোলা শ্মশানে নেওয়া হয়।
উল্লেখ্য, রোববার (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ ভট্টাচার্য।
আইকে