দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে বেদনাদায়ক ঈদ উদযাপন করছে দেশের মানুষ। তবে সরকার গণমাধ্যমকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, দেশ ভালো আছে বলে প্রচার চালাচ্ছে।
শনিবার (২২ এপ্রিল) দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বেগম জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।
মির্জা ফখরুল বলেন, দুঃসময় শুরু হয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ন্যূনতম ঈদ উদযাপন করতে পারছে না জনগণ।
আইকে