ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া। যার ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে রেড ডেভিলদের বিদায় করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। ইউরোপা লিগে টানা ষষ্ঠবার কোনও স্প্যানিশ প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিলো ইউনাইটেড।
ম্যাচের অষ্টম মিনিটেই হ্যারি মাগুইয়েরের ভুলে পিছিয়ে পড়ে ম্যানইউ। মাগুইয়েরের ভুল পাসে বল চলে যায় এরিক লামেলার কাছে। তিনি পাস দেন এন-নেসিরিকে। মরক্কান এ স্ট্রাইকার ওয়ান অন ওয়ান পজিশনে ম্যানইউ গোলরক্ষক দে গিয়াকে পরাস্ত করে বল জালে জড়ান।
ম্যাচের ৪২তম মিনিটে সফরকারী দলের জালে ফের বল পাঠালেও অফসাইডের কবলে পড়ে গোল বঞ্চিত হন সেভিয়ার ফরোয়ার্ড লুকাস ওকোম্পাস। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় সেভিয়া।
বিরতির পরপরই ৪৭তম মিনিটে কর্নার থেকে ভেসে আসে বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন লুইক বাদে।
৮১তম মিনিটে ম্যানইউ গোলরক্ষকের বড় ভুলে তৃতীয় গোলটি করে সেভিয়া।
ম্যানচেস্টার ইউনাইটেড গোল দিতে না পারায় ৩-০তে জয় পায় স্প্যানিশ ক্লাবটি।
আইকে