চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম কলেজের সাবেক ভিপি জাফর আহমেদ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৫টায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি সাতকানিয়ার উত্তর এওচিয়া খান বাড়ির মরহুম হাজী ছৈয়দ নুর এর পুত্র।

জাফর আহমেদ এর নামাজে জানাজা বৃহস্পতিবার বাদে জোহর লালদীঘি মাঠে এবং রাত ১০টায় উত্তর এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তিনি ১৯৮০ সালে চট্টগ্রাম কলেজের ভিপি, ১৯৮৫-৮৯ সাল পর্যন্ত নগর ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

আইকে