বিএনপির নেতৃত্বে শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালির ইতিহাসে বারবার ষড়যন্ত্র হয়েছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতৃত্বে একটি রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র শুরু করেছে। কারণ বিএনপি জানে তারা আগামী নির্বাচনে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। এখন আমাদের অঙ্গীকার ২০৪০ সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা। সকল অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব– মুজিবনগর দিবসে এটিই আমাদের অঙ্গীকার।

আইকে