পাঁচ সিটিতে করপোরেশনে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মেয়র প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।
জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মেয়র প্রার্থীরা হলেন, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।
আওয়ামী লীগের প্রার্থীদের নাম উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানা যায়, সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইকে