ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধ ও এই আইন জনবান্ধব করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার বেলা ১১টার দিকে বনানীর ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন বিতর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড বাংলাদেশ’ এ বৈঠকের আয়োজন করে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের কাছে যে সুপারিশমালা পাঠিয়েছে, তাতে আইনটির দুটি ধারা (২১ ও ২৮) পুরোপুরি বাতিল এবং আটটি সংশোধনের কথা বলা হয়েছে। আলোচনায় প্রসঙ্গটি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘এই আইনটার কিছু অপব্যবহার হয়েছে। এই আইনের প্রয়োজনীয়তা আছে। একটা গোষ্ঠী আছে এই আইনটিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে প্রচার করে। তারা এই আইন নিয়ে জনগণের কাছে যায় না। তারা ওয়াশিংটন ডিসি, ব্রাসেলস এবং জেনেভাতে গিয়ে বলে এই আইনটা খারাপ। তারা এখানে বলে না। কারণ তারা জানে যে, এখানে বললে হালে পানি পাওয়া যাবে না।

আইকে