ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। লুটপাট করে দেশকে ফোকলা করেছে। তারপরও সরকার জোর করে বলছে দেশ না কি উন্নয়নের মহাসড়কে। রোজার পর দেখতে চাই সরকারের কত জোর, আর জনগণের কত জোর।

বৃহস্পতিবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গে টেনে মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আমেরিকা চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে। এই বক্তব্যে প্রমাণ হয়েছে সরকারের পতন ঘণ্টা বেজে গেছে।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় আরো বক্তব্য দেন কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি এম ইলিয়াস হোসেন প্রমুখ।

আইকে