শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, এরপর তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিভিড় পর্যবেক্ষণে আছন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ কিডনি ফেই‌লিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড পেশার কমে যাওয়ার কারণে দুই দিন ধরে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে।

আইকে