রাত পোহালেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে খেলাটি সকাল ১০ টায় শুরু হবে।

তবে সাইড স্ট্রেইনের ব্যথার কারণে শেষ মূহুর্তে দল থেকে ছিটকে পড়েছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে তরুণ ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রাজাকে অন্তুর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগেও টেস্ট ও টি-২০ দলে ডাক পড়েছে ২৩ বছর বয়সী ডানহাতি এই পেসারের।

বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

আইকে