আয়ারল্যান্ডের বিপক্ষে আগামীকাল (৪ এপ্রিল) মঙ্গলবার শুরু হওয়া টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। ইনুজরির কবলে পড়ে তিনি এই টেস্ট থেকে বাদ পড়েছেন।

মূলত সাইড স্ট্রেইনের ব্যথার কারণেই টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় তাসকিনের ছিটকে পড়া। দলীয় সূত্রে জানা গেছে স্কেন করাতে তাসকিনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর তাসকিনের ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে। ধারণা করা হচ্ছে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তাসকিনকে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে। তবে তাসকিনের পরিবর্তে এখনো কাউকে দলে নেওয়া হয়নি।

চোটের কারণে আজ সোমবার তাকে দলের অনুশীলনেও দেখা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে তাসকিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি সিরিজেই দারুণ বোলিং করেছিলেন। ওয়ানডেতে ৩ ম্যাচর ২টিতে বোলিং করে নিয়েছিলেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়।

আইকে