যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এখনো বিদ্যুৎহীন প্রায় দেড় লাখ মানুষ। বিধ্বস্ত অঙ্গরাজ্যগুলোয় চলছে উদ্ধারকাজ। ভেঙে পড়া বাড়িঘর ও রাস্তাঘাট সংস্কারে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রবিবার (২ এপ্রিল) মেম্ফিসে সন্ধান মেলে দুই শিশুসহ তিনজনের মরদেহ।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে আঘাত হানে প্রলয়ঙ্করী টর্নেডো। তিনদিনে অর্ধ-শতাধিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয় বিস্তীর্ণ এলাকা। আরকানসাস, ইন্ডিয়ানা, টেনেসি, ইলিনয়, অ্যালাবামা, মিসিসিপি ও ডেলাওয়ারে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

আইকে