পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সব সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে বলেও জানানো হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
তিনি আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে ১২ জুন। রাজশাহী ও সিলেটে ভোট হবে ২১ জুন। ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে বলেও তিনি জানান।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
আইকে