মাহিয়া মাহি

স্বামী রকিব সরকারের সাথে মাহিয়া মাহি

প্রথমবার পুত্র সন্তানের মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি এ পুত্র সন্তানের জন্ম দেন। মা এবং পুত্র উভয়ই সুস্থ রয়েছেন।   আব্বাস উদ্দিন নামের মাহিয়া মাহির এক বিশ্বস্ত সূত্র প্রিয় আলোকে খবরটি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা।মাহি লিখেছেন-‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা।
মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন।নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।
মাহিয়া মাহি