একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদার মারা গেছেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। ১৯৮৮ সালে তিনি ঢাবির টিএসসিতে বিখ্যাত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য নির্মাণ করেন। এ ছাড়া ২০০০ সালে তিনি ফুলার রোডে ‘স্বাধীনতার সংগ্রাম’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়েন।

আইকে