মামলার জট কমাতে বিচারকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে মামলার জট কিছুটা কমেছে। এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি।
এর আগে এদিন বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জজ আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। তারা দূর দূরান্ত থেকে আদালতে গিয়ে যেনো একটু বসে বিশ্রাম নিতে পারে সেজন্য এটা করা হয়েছে।
আইকে