সোমবারের এল ক্লাসিকোতে রেকর্ডের খাতা খুলেছে কাতালোনিয়ান জায়ান্ট বার্সেলোনা।

রিয়ালের বিপক্ষে ফ্রাঙ্ক কেইসির গোলে ক্যাম্প ন্যুতে তিন হাজারতম গোলের দেখা পেয়েছে ক্লাবটি। সেই সাথে এল ক্লাসিকোতে তারা পেয়েছে শততম জয়।

সোমবার রাতে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথেও অনেকটাই এগিয়ে যায় তারা।

খেলার অতিরিক্ত সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে রেকর্ড গড়েছে বার্সা। এ গোলেই ক্যাম্প ন্যু’তে ৩ হাজারতম গোল হলো কাতালানদের।

এ নিয়ে টানা ৩টি এল ক্ল্যাসিকো জিতলো জাভি হার্নান্দেজের দল। এর আগে, সবশেষ ২০১১-১২ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে এমন কীর্তি গড়েছিল কাতালানরা।

আগামী ৫ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।

আইকে