মোস্তফা কামাল ত্বহাঃ ক্লোজ আপ ওয়ানে বাজিমাত করা কণ্ঠ শিল্পী ” তাসমিনা অরিন ” এবার দর্শক মাতালেন ” তোমারই প্রেমে ” নামক নতুন এলবামে “জীবন আমার ধন্য হলো তোমার প্রেমে পড়ে ” গানটি গেয়ে। বরাবরের মতোই বেছে বেছে গান গাওয়া এই শিল্পী “এর বেশী ভালোবাসা যায় না” এবং “না বলা কথা’র” মতো সুপার হিট গানের পর এবার রবিউল ইসলাম জীবনের কথায় এবং রাফি মুহাম্মদের সুর-সংগীতায়োজনে “জীবন আমার ধন্য হলো তোমার প্রেমে পড়ে ” নামের রোমান্টিক এই গানটি গেয়ে ইতিমধ্যে দর্শক-শ্রোতা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। গানটিতে সহশিল্পী হিসেবে আছেন কাশফি।
(২৭ জানুয়ারি) বিকেলে অরিন একটি অনলাইন পোর্টালকে জানান; “এখন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার সন্তান ফারিশতার বয়স ১৩ মাস। দীর্ঘদিন ধরে গান গাইলেও নিজের একক অ্যালবামই করেননি অরিন। এবার ধীরে ধীরে সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি।”
“তোমারই প্রেমে” গান প্রসঙ্গে “প্রিয়আলো” কে অরিন বলেন, ‘গানটি বেশ ভালো হয়েছে। অনেকদিন পর আমার গানের সুন্দর মিউজিক ভিডিও প্রকাশ পেলো। গল্পনির্ভর ভিডিওটি সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস”।
উল্লেখ্য,
গত বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে ‘তোমারই প্রেমে’ শিরোনামের গানটি। দর্শক-শ্রোতাদের কথা ভেবে এবার গানটিকে মিউজিক ভিডিওতে পরিনত করা হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন-জিপো এবং সুস্মিতা টুশি। প্রকাশনায় সিএমভি মিউজিক।

