ক্রীড়া 934প্রতিবেদক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের এর প্রথম পর্বের খেলা শেষ হল আজ। প্রথম পর্বে ৭টি দল ৪২টি ম্যাচ খেলেছে। এরপর হবে দুটি প্লে’অফ ম্যাচ, একটি এলিমিনেটর ম্যাচ, এরপর শিরোপা নির্ধারণী ফাইনাল।

 

রোববার প্রথম পর্বের শেষ ম্যাচে খুলনা ডায়নামাইটস ৬ উইকেটে জয় পেয়েছে। এ জয়ে শেষ চার নিশ্চিত করেছে বিপিএলের নতুন এ দলটি। এছাড়া এর আগেই শেষ চার নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।

 

পয়েন্ট টেবিল

দল                                 ম্যাচ     জয়  পরাজয়   পয়েন্ট

ঢাকা ডায়নামাইটস            ১২     ৮         ৩           ১৬

খুলনা টাইটান্স                   ১২       ৭         ৫             ১৪

চিটাগং ভাইকিংস               ১২     ৬           ৬            ১২

রাজশাহী কিংস                  ১২     ৬             ৬           ১২