42

ছবিঃ ওয়েবসাইট

আন্তর্জাতিকঃ অকল্যাণ্ডে এক বিশাল বাতিল গুদামে সঙ্গীতানুষ্ঠান চলাকালীন আগুন লেগে কম করে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১.‌৩০ নাগাদ গুদামে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান অকল্যাণ্ড পুলিশ বিভাগের। সার্জেন্ট রে ক্যালি জানান,‘‌ এই ধরণের গুদামে প্রতি সপ্তাহেই শুক্রবার রাতে গান বাজনাসহ পার্টি আয়োজন করা হয়। তেমনই একটি  গানের অনুষ্ঠান চলাকালীন গুদামে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন মানুষ উপস্থিত ছিলেন।

 

আগুল লাগার পরেই পার্টি উপস্থিতরা এদিক ওদিক ছড়িয়ে যান। মৃতদেহ উদ্ধার করার পরেও এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না ২৫ জনের। সুত্রের খবর, অকল্যাণ্ডে ঐ গুদামের ভিতরে সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার গোল্ডেন ডোনাস।

 

অকল্যাণ্ডের দমকল বিভাগের প্রধান টেরেসা ডেলচ রীড জানান,‘‌সঙ্গীতানুষ্ঠান চলাকালীন কমপক্ষে ৫০ জন মানুষ উপস্থিত ছিল গুদামের ভিতরে। কি করে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা দুঃখজনক।’‌

 

পুলিশ সুত্রের খবর গুদামের ভিতরে একটা তলা ব্যবহারের কথা ছিল অনুষ্ঠানের আয়োজকদের, কিন্তু দেখা গেছে দুটি তলা ব্যবহার করা হয়েছে। আগুন এতটাই ভয়াবহ ছিল গুদামের ছাদ ভেঙ্গে পড়ে যায়। আগুন লাগার কারণ অকল্যাণ্ড পুলিস খতিয়ে দেখছে। এর আগেও ১৯৯১ সালে অকল্যাণ্ডের পাহাড় এলাকায় আগুন লেগে কম করে ২৫ জনের মৃত্যু হয়।