আইসিসি উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শেষ হলো বড় হার দিয়ে। টাইগারদের বিরুদ্ধে ১০ উইকেটের জয়ে দক্ষিণ আফ্রিকা পা রাখলো সেমিফাইনালে।
এর আগে, শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল মেয়েদের।
কেপটাউনে প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ করে মাত্র ১১৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের অপরাজিত ফিফটিতে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা ১৬ ম্যাচ হারলো বাংলাদেশ।
আইকে