হলিউড অভিনেত্রী রাকুয়েল ওয়েলস মারা গেছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ও মডেল মারা যান। খবর বিবিসির।
ওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ওয়েলস গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে ফের তিনি মনোনয়ন পান।
এছাড়াও ৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন ওয়েলস।
মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তাঁর ক্যারিয়ার এগিয়ে যায়।
আইকে