রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করলে তিনি সাহায্য করার আশ্বাস দেন।
এ ছাড়াও সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আইকে