ক্রীড়া 406প্রতিবেদক : এএইচএফ কাপ হকির টানা তৃতীয় শিরোপা জিততে হলে বাংলাদেশের হারাতে হবে শ্রীলঙ্কাকে। ফাইনালে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন আশরাফুল-চয়ন-জিমিরা।

 

হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে রোববার বিকেল পাঁচটায় শুরু হবে ফাইনাল।

 

শনিবার প্রথম সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

 

সেদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা ও হংকংয়ের। কিন্তু বৃষ্টির কারণে  ম্যাচটি স্থগিত হয়ে যায়।

 

ওই ম্যাচটি আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। যেখানে হংকংকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা।

 

বাংলাদেশ এর আগে ২০০৮ সালে সিঙ্গাপুরে ও ২০১২ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ জিতলেই বাংলাদেশ জিতবে টানা তৃতীয় শিরোপা। আর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলেই আগামী বছর অনুষ্ঠেয় এশিয়া কাপে সরাসরি খেলবে বাংলাদেশ ।