আক্রমণ পাল্টা আক্রমণে পুরো খেলা জমে উঠেছিল। কেউ ধারণা করতে পারছিল না শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে।

শনিবার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে ৫-৩ গোলে জিতেছে রিয়াল। ক্লাব ফুটবলে এটি তাদের পঞ্চম শিরোপা।

ভিনিসিউস ও ভালভারদে রিয়ালের হয়ে জোড়া গোল করেন, অন্যটি করেন বেনজেমা।

অন্যদিকে, আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েতা ও একটি গোল করেন মুসা মারেগা।

রিয়াল মাদ্রিদ নিজের রেকর্ডই ভেঙেছে। ২০১৮ সালে হ্যাটট্রিক করার পথে গড়েছিল সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। শনিবার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ছাড়িয়ে যায় বার্সেলোনা তিন ট্রফির কীর্তি।

আইকে