পেরুর দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ৭ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। হামলার সঙ্গে এক পুলিশ সদস্য জড়িত বলে জানা গেছে।
শনিবার দেশটির ভ্যালে দে লস রিওস অপুরিমাক, এনি ওয়াই মানতারোর ভিআরএইএম বনাঞ্চল এলাকার নাতিভিদাদ স্থানে এ ঘটনা ঘটে।
ওই এলাকায় মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের একটি অংশের সঙ্গে মাদক পাচারকারীদের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এদিকে সাত পুলিশের মৃত্যুর ঘটনায় পেরুর ন্যাশনাল পুলিশ শোক প্রকাশ করেছে।
ভিআরএইএম নামে বনাঞ্চলে পেরুর ৭৫ শতাংশ কোকেইন উৎপাদন হয়। এটি একটি পার্বত্য অঞ্চল। যেখানে পুলিশ নিয়মিত অভিযান চালায়।
সূত্র : রয়টার্স
আইকে