জুলাইতে পুরোদমে চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ।

ফজরের নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে ট্রেন। এই অংশের ৯টি স্টেশনেই কার্যক্রম চলবে।

প্রতি সেট ট্রেন পূর্ণ সক্ষমতা অনুযায়ী যাত্রী নেবে। এই অংশের বাইরে ফার্মগেট পর্যন্ত ট্রেন চালানোর প্রস্তুতি চলছে। এটি করা গেলে আগারগাঁও স্টেশন থেকে বিআরটিসি বাস দিয়ে আর যাত্রী পরিবহন প্রয়োজন হবে না।

এছাড়াও এক মার্চ থেকে চালু হবে মিরপুর১০ এর স্টেশন।

আংশিক চালু করায় আগারগাঁও স্টেশনে বিআরটিসি বাস দিয়ে যাত্রী পরিবহন করতে হচ্ছে। উত্তরা, মিরপুরের যাত্রীরা মেট্রো ব্যবহার করে শহরের কর্মস্থলে যেতে পারছেন না। তাই ফার্মগেট স্টেশনটি চালু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এম এ এন ছিদ্দিক।

এদিকে দ্বিতীয় পর্যায়ে বিজয় স্মরণী থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশন। এর বেশিরভাগের অবকাঠামো তৈরি হয়ে গেছে। এগুলোতে এখন চলছে যাত্রী সুবিধা তৈরির কাজ।

আইকে