বিএনপি যখন জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করছিল, তখন আনসার সদস্যরা যার যার এলাকায় মানুষকে রক্ষা করেছে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সখিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে এ কথা জানান তিনি।

তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় কাজ করেছে আনসার বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় এই বাহিনীর উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

সরকার প্রধান বলেন, কোন বাহিনীর কী প্রয়োজন সেটা সরকারের মাথায় আছে। তাই দাবির কোনো প্রয়োজন নেই। সরকার নিজ উদ্যোগে সব প্রয়োজন মেটাতে কাজ করে যাচ্ছে।

সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এ বছর ৮ শ্রেণিতে ১৮০ জন আনসার সদস্যকে সমাবেশে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইকে