রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিতে আজ রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল।
গতকাল শনিবার রাতে দলটির কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আজ রবিবার। এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাইবাছাই হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার।
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী হলে নির্বাচনের জন্য সংসদের সভা বা ভোটের প্রয়োজন হবে না।
আইকে