জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি হবে জাতীয় পার্টি। এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জুরাইনে জাতীয় পার্টির কর্মী সমাবেশে এ কথা জানান তিনি।

তিনি বলেন, যুদ্ধ আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার অযুহাত দিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। অথচ বিদেশে যারা টাকা পাচার করছে তাদের ছাড় দিচ্ছে সরকার।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। এর জন্য সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

জি এম কাদের বলেন, বাংলাদেশও ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে। তবুও ভবন নির্মাণে কোড মানা হচ্ছে না।

আইকে