তুরস্কে উদ্ধারকারী দলগুলো ১২৯ ঘণ্টা পর এক পরিবারের পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছ।
স্থানীয় সংবাদমাধ্যম হ্যাবারতুর্ক জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগ শহরে ধ্বংসাবশেষের ঢিবি থেকে মা ও মেয়ে হাভা এবং ফাতমাগুল আসলানকে বের করে আনে। পরে শিশুদের বাবা হাসান আসলানকে উদ্ধার করতে গেলে তিনি প্রথমে তার মেয়ে জেইনেপ এবং ছেলে সালটিক বুগরাকে উদ্ধার করার দাবি জানান। পরে উদ্ধারকারীরা একে একে সবাইকে উদ্ধার করে।
এসময় উদ্ধারকারীরা উল্লাস করে এবং ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেয়।
জানা গেছে, এ নিয়ে আজ শনিবার মোট ৯ জনকে উদ্ধার করা হয়েছে।
আইকে