২০২২ সালের দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য লড়ছেন লিওনলে মেসি, করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার এই তিনজনের নাম প্রকাশ করে ফিফা।
আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর (বিশ্বকাপ ফাইনাল) পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ১৪ জনের নাম প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে ভোটের মাধ্যমে মেসিসহ সেরার লড়াইয়ে তিনজনকে নির্বাচিত করা হয়।
লিওনলে মেসি:
এবারের ফিফা বর্ষসেরার সবচেয়ে বড় দাবিদার মেসি। প্রায় ৩৬ বছর পর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন স্বপ্নের ট্রফি। তার পা থেকে আসে ৭টি গোল আর সহায়তা করেন আরও ৩টি গোলে। তার হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
কিলিয়ান এমবাপ্পে:
মেসির সঙ্গে রেসে আছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে করেছেন রেকর্ড হ্যাটট্রিক। ৮ গোল দিয়ে জিতেছেন গোল্ডেন বুটের পুরষ্কার।
করিম বেনজেমা:
লিগে দুর্দান্ত ফর্মে থাকার পরও ফরাসি সুপার স্টার করিম বেনজেমা খেলতে পারেননি বিশ্বকাপে। ইনজুরির কারণে ছিটকে যান রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড। রিয়ালকে গতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে বেশি অবদান বেনজেমার। রেকর্ড ১৫টি গোল করেন।
আইকে