তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৩ হাজার ৭শ’ ছাড়িয়েছে। ইট-কংক্রিটের স্তূপের মধ্যে জীবিত অথবা মরদেহের সন্ধানে চলছে উদ্ধারকাজ। খবর রয়টার্স’র।
অভিযানে যোগ দিয়েছে বহু দেশের হাজার হাজার উদ্ধারকর্মী। আছে স্বেচ্ছাসেবকরাও। কেবল তুরস্কে উদ্ধার হয়েছে ২০ হাজার ৩ শতাধিক মরদেহ। আহত ৮০ হাজারেরও বেশি।
এদিকে, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় এখনও ত্রান পৌঁছানো নিয়ে রয়ে গেছে জটিলতা। হাসপাতালগুলোয় দেখা দিয়েছে প্রয়োজনীয় ওষুধ সরঞ্জামের তীব্র সংকট।
আইকে