বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা। সম্প্রতি দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই শীর্ষে অবস্থান করছে ঢাকা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ১৯৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৮২ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো শহর। ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর ও দিল্লি শহর। ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো শহর। ১৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ১৬৫ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু শহর। ১৬৪ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। ১৬২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। ১৫৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে নেপালের মঙ্গোলিয়ার উলানবাতার শহর।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

আইকে