এবার ইন্দোনেশিয়ায় আঘাত হানল ভূমিকম্প।

আজ বৃহস্পতিবার ইন্দেোনেশিয়ায় মাঝারি মানের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা শহরের ১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের সৃষ্টি হয়।

এ ঘটনায় একটি রেস্তোরাঁ ভেসে গেছে। আরেকটি রেস্তোরাঁ ধসে যাওয়ার শঙ্কায় রয়েছে।

এর আগে গত সোমবার দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশের প্রায় ১৬ হাজার মানুষ ইতোমধ্যে নিহত হয়েছে।

আইকে