একইদিনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে উসকানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহার করতে ক্ষমতাসীন দলটির প্রতি প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, সিরিয়া ও তুরস্কে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের পদযাত্রা স্থগিত করা হয়েছে। দলীয় কার্যালয়ে রাখা হয়েছে অর্ধনমিত পতাকা।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির স্থগিত করা কর্মসূচি বাধাগ্রস্ত করতেই একইদিনে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে।

এ সময় গতকাল বুধবার রাতে সারাদেশে দলটির ১০৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন এমরান সালেহ প্রিন্স।

আইকে