আসন্ন বাংলাদেশ সফরের জন্য একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করলো আয়ারল্যান্ড।
তিন সংস্করণের এই সিরিজের জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পর শ্রীলঙ্কা সফর করবে আইরিশারা। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড লঙ্কা সফরের দলও ঘোষণা করে।
১২ মার্চ আইরিশরা ঢাকায় পা রাখবে। সিলেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ হবে প্রথম ওয়ানডে। পরের দুইটি ওয়ানডে হবে ২০ ও ২৩ মার্চ।
২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। ঢাকায় একমাত্র টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টেফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, জশুয়া লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, কনর অলফের্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমন্স ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আইকে