আগামী জুলাই মাস থেকে প্রতিদিন ফজরের সময় থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

আজ বৃহস্পতিবার ঢাকার ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশন দিয়ে শুরু হলেও পরে পল্লবীতেও থামতে শুরু করে মেট্রো রেল। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশনও চালু হবে। এই রুট পুরোটা চালু হলে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে যাত্রী ওঠানামা করতে পারবে।

মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের একাংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরের দিন থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মেট্রোরেল।

আইকে