fakhrul1479224478

     বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লালমনিরহাট প্রতিনিধি :

যে কোনো সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। এজন্য নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগকে সরকার থেকে সরে দাঁড়াতে হবে। নির্বাচন হতে হবে যোগ্য নির্বাচন কমিশনের অধীনে।

 

মঙ্গলবার লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় চায় এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে। এককভাবে দেশ চালাতে।

 

এ সময় নাসিরনগরে সাম্প্রতিক হামলার ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত উল্লেখ করে তিনি বলেন, রামুর ঘটনা থেকে শুরু করে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির ঘটনাগুলো প্রমাণ করে এগুলো হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। গোবিন্দগঞ্জে সাঁওতাল পরিবারের ওপর হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা জড়িত।

 

এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি প্রাক্তন উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির ত্রুীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক, নির্বাহী সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ ও লালমরিহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।