আল নাসরের হয়ে প্রথম গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলে আল ফাতেহর বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে সিআর সেভেনের দল।
১২ মিনিটে ক্রিস্টিয়ান টেলোর গোলে এগিয়ে যায় আল ফাতেহ।

এ সময় ২৪ মিনিটে রোনালদো গোল শোধ করলেও অফসাইডের বাধায় গোলটি বাতিল হয়। তবে, ৪২ মিনিটে তালিসকার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে আল নাসর।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সোফিয়ান বেন্দেবকারের গোলে আবারেওঁ লিড পায় আল ফাতেহ।
তবে ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে গোল করে দলের হয়ে ড্র আদায় করে নেন পুরো ম্যাচে নিস্প্রভ থাকা রোনালদো।
ড্র করলেও শীর্ষ স্থান ধরে রেখেছে আল নাসর।
আইকে