কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ আর নেই।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২। এছাড়া মৃত্যুকালে তিনি স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাকে ভারতের হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ শুধুই তেলেগু সিনেমার জগতে জনপ্রিয়তা লাভ করেননি। তিনি তামিল ও হিন্দি সিনেমাতেও জনপ্রিয়তা পেয়েছিলেন।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
আইকে