অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার পেলেন স্টিভেন স্মিথ। জিতলেন অ্যালান বোর্ডার মেডেল।

সোমবার সিডনিতে জমকালো ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ।

অ্যালান বোর্ডার পদকটি চতুর্থবার জিতে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ। খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়ার ভোটে স্মিথ অর্জন করেছেন ১৭১ পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১ হাজার ৫৪৭ রান করেছেন স্মিথ।

এছাড়াও প্রথম শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন উসমান খাজা। ভোটিংয়ের জন্য বিবেচিত সময়ে ৭৮.৪৬ গড়ে ১ হাজার ২০ রান করেন খাজা। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়।

বছরের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টয়নিস।

আইকে