রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না থাকলে তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির সমালোচনা করে জাহিদ মালেক বলেন, ক্ষমতায় আসতে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা (বিএনপি) নির্বাচনে আসুন, জনগণের কাছে ভোট প্রার্থনা করুন, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, না নিলে নয়। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই।
জাগীর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেল, সুদেব কুমার সাহা, জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আইকে