সালেক 14358690_1187190904702205_6533191467502885247_nউদ্দিন মালেকঃ  উরি হামলার পর পাকিস্তানের সাথে যৌথ মহড়া বাতিল করতে মস্কোর কাছে করা দিল্লীর অনুরোধ প্রত্যাখ্যাত হয়েছে সরাসরি।

কূটনৈতিক ক্ষেত্রে এটি একটি ভারতের বড় ধরনের পরাজয়।

 

 

 

 

বিশেষ করে পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে একঘরে করার ঘোষণা দিয়ে লবিংয়ে নামা

ভারতের জন্য এটি খুবই নেতিবাচক সংবাদ হিসেবে দেখার বিকল্প নেই।

রাশিয়ার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার এই সংবাদ আন্তর্জাতিক সংবাদপত্রে গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে। 


রাশিয়ার পত্রিকা ‘রাশিয়া ইনসাইডার’ শিরোনাম করেছে “Russia Rejects Indian Plea to Cancel Drills With Pakistan”। অর্থাৎ, পাকিস্তানের সাথে মহড়া বাতিলের ভারতীয় অনুরোধ প্রত্যাখ্যান করল রাশিয়া”।


কয়েকদিন থেকেই ভারতীয় মিডিয়া প্রচার করছিলো যে, রাশিয়া এই মহড়া বাতিল করেছে।