আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ বছরে দেশের মতো রাজশাহীও বদলে গেছে। বৈপ্লবিক উন্নয়ন এখন দৃশ্যমান।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহীর মাদরাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে উজ্জীবিত রাজশাহীর সাধারণ মানুষ। ইতোমধ্যে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে মহানগরী। এ ছাড়াও নির্মাণ করা হয়েছে তোরণ।

জানা গেছে, সমাবেশে অংশ নেওয়া ছাড়াও রাজশাহী মহানগরীর সড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলার বিভিন্ন উপজেলার সড়ক ও ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ২৫টি প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সবশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাঠেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

আইকে