সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ সাজার সুপারিশ নিয়ে সংশোধিত আইন সংসদে উত্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, পার্কিংসহ বিভিন্ন অপরাধে জরিমানার পরিমাণ অত্যধিক বলে যে অভিযোগ আছে তা আবারও আলোচনা করা হবে।
এ সময় সড়কে চাঁদাবাজি নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সড়কে কোনো চাঁদাবাজি হবে না, কমিশন নেয়া যাবে না। কোথাও যদি কেউ চাঁদাবাজি হয়, তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
আইকে